এক নজরে সংগঠন
সিলেট বধির কল্যাণ ও ক্রীড়া সংঘ বাংলাদেশের সিলেট জেলায় কর্মরত একটি শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিও)। খেলাধূলায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের উন্নয়নের তাগিদে ১৯৯৫ সাল থেকে সংগঠিত হতে থাকা সংগঠনটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্টিত হয় ১৯ এপ্রিল ২০০২ খ্রিস্টাব্দে। এই সংগঠনে বর্তমানে ১৬৮ জন সাধারণ সদস্য রয়েছেন যার মধ্যে সিংহভাগই শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি। শ্রবণ প্রতিবন্ধী নারী ও পুরুষের সমঅংশগ্রহণ নিশ্চিত করে এর কার্যক্রম পরিচালিত হয়। গঠনতন্ত্র অনুসারে কার্যনির্বাহী পরিষদের তত্ত্বাবধানে সাধারণ সম্পাদক দিকনির্দেশনায় কর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সংগঠনের কার্যক্রম বাস্তবায়িত হয়ে থাকে।
শ্রবণ প্রতিবন্ধী পুরুষ এবং শ্রবণ প্রতিবন্ধী নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণে সরকারি ও বেসরকারি সংগঠনের সহযোগিতায় শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে সংগঠনটি কাজ করছে। এছাড়া প্রতিবন্ধিতা অন্তর্ভূক্তি কর্মসূচিসমূহে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্রিয় ও ফলপ্রসূ অংশগ্রহণ নিশ্চিতকরণ, সক্ষমতা বৃদ্ধি ও কারিগরী সহায়তা প্রদানের লক্ষ্যে মূলধারার উন্নয়ন সংগঠনসমূহের সাথে অংশীদারিমূলক কর্মকাণ্ডে সংগঠনটি সচেষ্ট।
কর্মএলাকা
সিলেট বধির কল্যাণ ও ক্রীড়া সংঘ বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত সকল উপজেলায় কাজ করছে।